সত্ত
আমিনুর রহমান সুলতান

তোমার জয়ধ্বনির মাঝে বাঁচবো বলেই ও মিত্র আমার
নেমেছি নতুন ব্যাকুলতার মোড়ে মোড়ে
ভেঙেছি পুরানো যতসব কতর্ৃত্বের ভুল-ভাল
ভেতরে ভেতরে বয়ে বেড়িয়েছি খরস্রোতা এক নদী
সাগরের বুক ছুঁয়ে আকাশের হৃত্‍পিণ্ডে
পর্বত শৃঙ্গে চেয়েছি আমার আমিকে
খুঁজে পাবো অন্তহীন গতির পরমায়ু দিয়ে৷
তোমার ডাকেই ঘুম ভাঙে স্বপ্ন পাই
পেয়ে যাই আপন পথের দেখা৷

তুমি নেই স্তব্ধ চেতনা হুমড়ি খেয়ে পড়ে আছে
পথ চলার চিহ্নও ঝাপসা অন্ধ
ধাপে ধাপে ভেঙে পড়ছে সেই নদী
সবুজ শস্যের তে তলে তলে স্রোতহীন নদী
হয়ে যাচ্ছে...

নিজের পথে পারছি না হাঁটতে হারাচ্ছি নিজের পথ
মিত্রঋণ শোধরাই কেমনে
হাতের মুঠোয় স্বপ্নলোক বরফের মতো জমাট শীতল
ফ্রিজবন্দি যেন
শীতে কুণ্ডলী পাকিয়ে জড়োসড়ো হয়ে যাচ্ছে ক্রমাগত
কোন্দলে বিভক্ত সত্তা...

  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice