দু'টি কবিতা
ফয়জুল আল আমীন

বদলে যাওয়া মানচিত্র

ফাঁদে আটকে পড়া কিশোরীর
প্রখর হতে থাকে দৃষ্টিশক্তি

উল্লাসে মাতে পশুর দল৷

উজ্জ্বল হওয়া অশ্রু আর
কপাট ভাঙ্গা ঘর মাড়িয়ে
পালিয়েছে পশুর দল৷
ঠিক থাকেনি কিশোরীর
কপালের টিপ, ঠোঁটের লিপস্টিক
আর নিকটবতর্ী স্বপ্ন...


নিয়ন্ত্রণ হাতে নেবে মানুষ

মানুষ জাগবে, ফিরবে সুসভ্যতার স্রোতে৷

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান
এমনকি রক্তপ্রিয় জেহাদীদের কবল থেকে
মুক্ত করবে মানবসভ্যতা৷
গদিপ্রিয়, রাজ্যপ্রিয় সকলের মুখোশ
মুক্তিপ্রিয় মানুষেরা উন্মোচন করবেই...

সার্কাস দেখানো দ্বিপদেরা মন্ত্র ভুলে পালাবে
সমাজ, রাষ্ট্র, সভ্যতার নিয়ন্ত্রক পাল্টাবে
প্রতীা শুধু সময়ের, নতুন সূর্যের...
  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice