অসমাপ্ত সিলেট কথা
ফজলুল হক

সত্য নত্র ভাঙে৷ অনন্তর শ্রীহট্ট ভাঙে
প্রাচীন মানবপট 'সিলহেট' ঢেকে যায় অাঁধার হাওয়ায়!

নত্রের বাকল সরিয়ে, জ্যোতির্বিন্দুর মতো জ্বলজ্বল শ্রীভূমি
অনেক লিখেছি ভুল৷ দেখে নিই কীভাবে পুড়েছো_

সাদা ঘাসফুলে পাথর কৃষ্ণাভ৷ গাছের বাকলে উত্তরার প্রেম
নিষ্ঠুর ধনুক নিলে ঊষার মতো তবু তার কোথাও বিঁধলো না
এ আরেক বিচিত্র মানব পটভূমি
পঞ্চখণ্ডের বাসুদেব মন্দিরের মতো জ্ঞানের অয় মহায়তন৷

হয়তো এখানেই বেড়ে উঠেছিল, আরেক মুক্ত শ্রীভূমি
গোবিন্দ-উত্তরার প্রণয় আখ্যানে
মহাভারতের অধিক কূট রাজনীতি ও ছলনার চর্যাবর্তে
এখন শ্রীহট্ট পথের রাধিকা৷ প্রাগ-জ্যোতিষপুর থেকে
প্রত্ন ইতিহাস৷ পরিবার থেকে পাওয়া ঐতিহ্যের আলো;

এখনও নিয়তি ভাঙি৷ জানি কান্ত শ্রীভূমি 'সিলহেট্'
বিপ্রতীপ৷
চাঁদমারি আঘাতে উপমার মতো আরও সত্য মূর্খ-ছলনায়
তবু
সর্বস্বচু্যতির চিহ্ন মুছে মুছে মিতার মালায় প্রতিদিন শ্রীহট্ট সাজাই৷

  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice