
|
ওড়া
জাহিদ হায়দার
দুই দিকে দুই ডানা, ওড়ে না মানুষ;
উত্তর দেিণ, বিপরীতে, ঐ যে ঘুরে গেল
এখন পূর্বপশ্চিমে, ওড়ে না মানুষ৷
দুই দিকে দুই ডানা, উড়ছে মানুষ;
কোথায় চলেছ ভাই, ঠিকানা দেবে না?
ভেবো না অতিথি হবো, যদি খোঁজ পড়ে;
তাকে চিনতাম, উড়ে গেছে কাছের নৈঋতে; বলা যাবে৷
সকলে উড়তে চায়, কেউ কেউ ওড়ার বৈশাখ ভালোবাসে;
দূরতর মেরুর আবাসে বসে দু'জন চুম্বক
অনেক উড়তে চায় চুম্বকের বোধশোধ নিয়ে৷
কিছু দূরে শবযাত্রা, অদূরে বসন্ত উত্সব;
বাড়ির ভেতর চারজন খেলছিল তাস;
এইসবে ডানা আছে, তুমি কি দেখতে পাও?
|