উদ্বাহু জাগরণে
মোহাম্মদ রফিক

বিষ্ঠা ও প্রস্রাব
মাথামাখি
বেলি-ভূঁইচাঁপা,

ঘুমঘুম তেতো ঠোঁটে
নিদ্রাগন্ধ চুম্বনের
জ্বরো
স্বাদ,

ভোর হল;

হাঁসা-হাঁসি
রাতভর
ন্যায়হীন অসবর্ণ
ডানা ঝাড়ে
ঝাঁপ
দেয়,

ধুলোভর্তি উঠোন উড়িয়ে
কাঁপে

ঢেউ রোদ নীলিম মেখলা!
  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice