খাদ্য বস্ত্র আর ওষুধের পাশাপাশি
আমাদের এখন জরুরি প্রয়োজন সাহসের
যেভাবে সাহসী হয়েছিলাম একাত্তরে
আমাদের সামনে এখন চিহ্নিত শত্রু_
শোষকের পঙ্গপাল, কালো থাবা ওদের
ধারালো নখ খুবলে খুবলে খাচ্ছে_
মানুষের ঘর-বাড়ি দালান-কোঠা
বেদখলী খাস জমি, নদী-নালা, খাল-বিল
হাওড়-বাঁওড়, মিল-কারখানা, বস্ত্র শ্রমিকের
শরীরের সবটুকু শ্রম ও ঘাম
চারদিকে মাস্তানি আর চাঁদাবাজির মচ্ছব
বুর্জোয়া রাজনীতির দুবর্ৃত্তায়ন
ব্যাংক-বীমায় অর্থ সন্ত্রাস
সংবাদপত্রের কলম সন্ত্রাস আর
গণমাধ্যমে সংস্কৃতি সন্ত্রাসীদের ভয়াবহ
তাণ্ডবে জনগণের নাভিশ্বাস উঠছে আজ
বিদেশী বেনিয়াদের লোলুপ দৃষ্টি
তেল-গ্যাস হাতিয়ে নেবার দুরভিসন্ধি
তাই আজ আমাদের সাহসের প্রয়োজন
প্রয়োজন এদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নেয়ার
প্রয়োজন আরেকটি স্বাধীনতা যুদ্ধের
আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম আগ্নেয়াস্ত্র হাতে
দেশী-বিদেশী বেনিয়াদের বিরুদ্ধে
তেমনি আবার এখন শান্তি ও স্বাধীনতার জন্য
জরুরী প্রয়োজন সাহসী হবার
প্রিয় নতুন প্রজন্মের সাহসী সৈনিকেরা
আসুন, শ্রেণী সংগ্রাম ও গণযুদ্ধের পদধ্বনিতে
এগিয়ে যাই সামনের দিকে