অন্ধকারের কণ্ঠস্বরে ভেঙে যায় নীল ঘুম
অপ্সরীর গন্ধ ভেসে আসে অলীক বাতাসে
প্রতিটি রাত কি নির্মম নিঃসঙ্গতার সাথে বসে থাকতে হয়
তাস খেলে দেখতে হয় দিনের প্রথম আলো
বের হয়ে আসি আহাজারি রঙের সন্ধানে
অথচ আলোকিত ভুবন ছেয়ে গেছে উঁচু উঁচু দালানে
রক্তের প্রতিটি কোষ চায় এতোটুকু নিঃশ্বাস নিতে
কবিতার লাইনগুলো পড়ে থাকে নোংরা শীতল নর্দমায়
সময় স্তব্ধ হওয়ার আগেই ফিরে যাই আবার অতল সুড়ঙ্গে
গুটিয়ে ফেলি নিজেকে আর বসে থাকি তৃষ্ণার আশায়
তবু আজও মৃতু্যর পদধ্বনি কড়া নাড়েনি দরোজার!