অন্য কেউ
সোহরাব পাশা

লোকটি বললো, নিজস্বতা নেই কোনো দু'জনের
তৃতীয় গল্পের কেউ এসে
তিন টোকা মারে দরোজায়
অপর প্রান্তরে যায় বেলা,
তিনজনে একজনে
অন্যজনে
অন্যকেউ গল্প বোনে
অসমাপ্ত অন্যগল্প
অতঃপর আমি তুমি
এবং সে
কেউ কেউ অন্যকেউ
অমীমাংসিত অন্ধ গল্পের মানুষ,
তবু কোথাও সামান্য জ্যোত্‍স্না
লেগে থাকে
লোকটি বললো হেসে
ভালোবাসা মানে গোপনে চিমটি কাটা৷


  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice