
|
সা্য
তালাশ তালুকদার
ভ্রমরা ভিখারী হয়ে দেহ সংগঠিত করে, একথা বলে ওরা দু'জন
যমজ সাপের মতো রেললাইন ধরে নির্ভার হেঁটে যায়
পৃথিবীর সে রকমই কোনো ধর্মঘটে
মুক্তা মুখ বুঁজে কাদায় পাকতে থাকে
যদিও ওরা সজ্জন, দীর্ঘদিন সর্দারি করে জলে
সূত্র মতো যা কিছু ব্যবহৃত তৈজস তরঙ্গে ফেলে
ভুরভুর গন্ধ ওঠে, রোদে কী সে গলে রোজ জানতে ইচ্ছে করে, তবু
অঙুলি নির্দেশে 'প্রসাধন কতণ আর আগলায়'? প্রশ্নে
ভূতপূর্ব ঘটক-শ্রেণীর গলা কেবলই রিনরিন বাজে!
এদিকে চোরামাটির অজুহাতে বুদ্বুদ করে জল, স্বভাব বোঝাতে চায়
আমরা নদীকূলে বসে দেখি সেসব, আর তাতেই কিনা
সা্য পেতে থাকে ময়ূর৷
|